অভিষেকে জাবিকে বাঁচালেন এমবাপ্পে, হতাশ করলেন ভিনি
রিয়াল মাদ্রিদের
কোচ হিসেবে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগা অভিষেক হয়েছে কোচ জাবি আলোনসোর।
তবে খুব স্মরণীয় অভিষেক হয়নি তার। কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি থেকে করা গোলে ওশাসুনার
বিপক্ষে ১-০ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ।
প্রথমার্ধে
গোলের সুযোগ তৈরি করলেও গোল শূন্য সমতায় শেষ করে রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে
পেনাল্টি থেকে জালে বল পাঠান কিলিয়ান এমবাপ্পে। যদিও পেনাল্টি অর্জন করেন ভিনিসিয়াস
জুনিয়র।
জাবি সিস্টেমে
প্রাক মৌসুমের প্রীতি ম্যাচ কিংবা ক্লাব বিশ্বকাপে খুব একটা সাবলীল ছিলেন না ভিনিসিয়াস।
মৌসুমের প্রথম লা লিগা ম্যাচেও ব্রাজিলিয়ান উইঙ্গার পুরনো সেই ছন্দ দেখাতে পারেননি।
ওশাসুনার বিপক্ষে
সর্বাধিক গোলের সুযোগ তৈরি করেও গোল করতে পারেননি। তার সেই চিরচেনা ড্রিবলিং কিংবা
গতি দেখা যায়নি। বরং ডিফেন্ডার কারেরাস ও মিডফিল্ডার আর্দা গুলারের সঙ্গে লাইন আপ করে
খেলায় বেশি মনোযোগী ছিলেন তিনি।
ম্যাচে দশের
মধ্যে এমবাপ্পে, গুলার, এদার মিলিতাওয়ের রেটিং যেখানে সাত, ভিনির সেখানে ছয়। রক্ষণে
ডিন হুইসেন ছিলেন অসাধারণ। আট রেটিং নিয়ে ম্যাচের সেরা ফুটবলার ছিলেন তিনিই।
লা লিগার প্রথম
এই ম্যাচে অভিষেক হয়েছে তরুণ আর্জেন্টাইন ফুটবলার মাস্তানতুনোর। শুরুর একাদশে ছিলেন
ব্রাহিম দিয়াজ। তিনি ডান প্রান্ত দিয়ে আক্রমণে ধার বাড়াতে পারেননি। ব্রাহিমের বদলি
করা হয় মাস্তানতুনোকে। রদ্রিগো গোয়েসকে মাঠে নামাননি জাবি আলোনসো। তাকে ছেড়ে দেওয়ার
চেষ্টাতেই আছে লস ব্লাঙ্কোসরা।








