ঈদের ছুটিতেও খোলা থাকবে সব ফিলিং স্টেশন
ঈদুল আজহায় সড়কপথে
যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে জ্বালানি তেল সরবরাহের সুবিধার্থে ঈদের দিনসহ আগের
সাতদিন ও ঈদের পরের পাঁচদিন ফিলিং স্টেশন সার্বক্ষণিক খোলা রাখা হবে।
বুধবার জ্বালানি ও খনিজ
সম্পদ বিভাগের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
এতে রাস্তায় তেলের
প্রয়োজন হলে যানবাহনগুলোকে ঝামেলায় পড়তে হবে না। পাশাপাশি ঘরমুখী মানুষের দুর্ভোগও
লাঘব হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
ঈদে যাত্রীদের নিরাপদে
ও নির্বিঘ্নে সড়কপথে চলাচলে এজন্য সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিবদের
সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই দিনগুলোতে সিএনজি/ফিলিং স্টেশনগুলো খোলা রাখার
সিদ্ধান্ত নেওয়া হয়।








