আজকের বিনিময় হার
আজ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবস। দেশের মুদ্রাবাজারের লেনদেন
চলছে। অন্যান্য দিনের মতো আজও মার্কিন ডলারের দর অপরিবর্তিত আছে। কয়েক মাস ধরে
দেশের মুদ্রাবাজারে ১২২ টাকায় ডলার বেচাকেনা হচ্ছে।
আজ
দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে বেড়েছে ইউরো, পাউন্ড, সিঙ্গাপুরী ও
অস্ট্রেলীয় ডলার ও ইউয়ানের। অপরিবর্তিত আছে ভারতীয় রুপি ও জাপানি ইয়েনের দর।
কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা
বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রা বিনিময় হারের ওঠা–নামার
সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠা–নামা করে।








