১৪ লাখ শেয়ার কিনলেন এসিআই’র এমডি

পুঁজিবাজারে তালিকাভুক্ত এসিআই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. আরিফ দৌল্লা কোম্পানির ১৪ লাখ শেয়ার কিনেছেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে চলতি মাসের ১৭ এপ্রিল তিনি ঘোষণা দিয়েছিলেন, বিদ্যমান বাজার দরে ব্লক মার্কেটের মাধ্যমে শেয়ারগুলো কিনবেন। সেই ঘোষণা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যেই শেয়ার কেনার প্রক্রিয়া শেষ করেন ড. আরিফ ডউলা।

উল্লেখ্য, এ শেয়ার ক্রয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) উল্লেখযোগ্যসংখ্যক শেয়ার অর্জন, অধিগ্রহণ ও কর্তৃত্ব গ্রহণ বিধিমালা, ২০১৮ এর নিয়ম-৪ অনুযায়ী সম্পন্ন হয়েছে।