লন্ডনে আ.লীগ নেতার ছেলের বিয়েতে একসঙ্গে সাবেক চার মন্ত্রী-প্রতিমন্ত্রী
লন্ডনে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ
সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের ছেলে ফাইয়াজ রহমানের বিয়ের অনুষ্ঠানে দলটির
সাবেক অন্তত চারজন মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে দেখা গেছে। রোববার লন্ডনের ওটু এলাকায়
ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ওই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই আয়োজনে অংশ নেওয়া
আওয়ামী লীগের চার মন্ত্রী ও প্রতিমন্ত্রীর ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে
ভাইরাল।
বিয়েতে অংশ নেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ
সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুর রহমান, সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ
মাহমুদ চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক
কর্মসংস্থান–বিষয়ক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। সিলেট–৩
আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবও এই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত
আওয়ামী লীগ সরকারের সাবেক চার মন্ত্রী-প্রতিমন্ত্রীকে এই প্রথম একসঙ্গে কোনো
অনুষ্ঠানে দেখা গেল।








