সূচকের পতন হলেও ডিএসইতে লেনদেন বেড়েছে

দেশের
প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে
(ডিএসই) গতকাল বুধবার চলতি সপ্তাহের চতুর্থ
কার্যদিবসে সিংহভাগ শেয়ারের দর কমায় ডিএসইতে
সূচকের পতন দেখা গেছে।
তবে আগের দিনের চেয়ে
গতকাল লেনদেন বেড়েছে। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চিটাগং
স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন কমেছে।
বাজার
পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল
ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ
পর্যন্ত পতনের ধারা অব্যাহত ছিল
এবং দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে
(ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ৮
দশমিক ৩৪ পয়েন্ট বা
শূন্য দশমিক ১৬ শতাংশ কমে
পাঁচ হাজার ১৪২ দশমিক ৫১
পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা
শরিয়াহ সূচক ১ দশমিক
০২ পয়েন্ট বা শূন্য দশমিক
০৮ শতাংশ কমে এক হাজার
১৫৭ দশমিক ৩২ পয়েন্টে অবস্থান
করে। আর ডিএস৩০ সূচক
৬ দশমিক ১১ পয়েন্ট বা
শূন্য দশমিক ৩২ শতাংশ কমে
এক হাজার ৮৯৮ দশমিক ৩০
পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন
হয় ৪০৬ কোটি ৭৬
লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের
ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন
হয়েছিল ৩৫১ কোটি ১১
লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের
ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে
গতকাল ডিএসইর লেনদেন ৫৫ কোটি ৬৪
লাখ টাকা বেড়েছে। এ
দিন ১৬ কোটি ৯০
লাখ ৬২ হাজার ৭২৫টি
শেয়ার এক লাখ ৪৩
হাজার ৩৪৯ বার হাতবদল
হয়। লেনদেন হওয়া ৩৯৬ কোম্পানি
ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৫টির,
কমেছে ১৮২টির ও অপরিবর্তিত ছিল
৬৯টির দর।
গতকাল
টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে ওঠে আসে মুন্নু
ফ্যাব্রিকস লিমিটেড। কোম্পানিটির ১৪ কোটি ৮১
লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে
থাকা খান ব্রাদার্স পিপি
ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১৪ কোটি, এশিয়াটিক
ল্যাবরেটরিজ লিমিটেডের ১৩ কোটি ৫৬
লাখ, ওরিয়ন ইনফিউশনস লিমিটেডের ১২ কোটি ৫৯
লাখ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ৮ কোটি ৫৫
লাখ, আফতাব অটোমোবাইলস লিমিটেডের ৮ কোটি ৩২
লাখ, ফু ওয়াং সিরামিক
ইন্ডাসিট্রজ লিমিটেডের ৭ কোটি ৮১
লাখ, মিডল্যান্ড ব্যাংক পিএলসির ৬ কোটি ৯৬
লাখ, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো
আইসক্রিম পিএলসির ৬ কোটি ৬৪
লাখ, ফু ওয়াং ফুড
লিমিটেডের ৬ কোটি ৬১
লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্যদিকে
গতকাল ৯ দশমিক ৩৭
শতাংশ শেয়ারদর বেড়ে টপটেন গেইনারের
শীর্ষে ওঠে আসে ফু
ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এর পরের অবস্থানে
থাকা ফু ওয়াং ফুড
লিমিটেডের ৭ দশমিক ৩৬
শতাংশ, শাইনপুকুর সিরামিকস লিমিটেডের ৬ দশমিক ৬১
শতাংশ, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের
৫ দশমিক ৬২ শতাংশ, টেকনো
ড্রাগস লিমিটেডের ৫ দশমিক ৩২
শতাংশ, ইস্টার্ন টেক্সটাইল লিমিটেডের ৫ দশমিক ২০
শতাংশ, সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৫ দশমিক ২০
শতাংশ, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের ৪ দশমিক ৪২
শতাংশ, আলিফ ম্যানুফ্যাকচারিং লিমিটেডের
৪ দশমিক ৪১ শতাংশ এবং
কাট্টালী টেক্সটাইল লিমিটেডের ৪ দশমিক ৩৯
শতাংশ শেয়ারদর বেড়েছে।
এছাড়া
ডিএসইতে ৯ দশমিক ৬৪
শতাংশ শেয়ারদর কমে টপটেন লুজারের
শীর্ষে ওঠে আসে সোনালী
লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এর পরের অবস্থানে
থাকা সি পার্ল বিচ
রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ৭
দশমিক ৭৬ শতাংশ, খান
ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ
ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৬ দশমিক ৩২
শতাংশ, প্রাইম ইন্স্যুরেন্স লিমিটেডের ৫ দশমিক ৩৯
শতাংশ, হামি ইন্ডাস্ট্রিজ পিএলসির
৪ দশমিক ৬২ শতাংশ, এসইএমএল
এফবিএলএসএল গ্রোথ ফান্ডের ৪ দশমিক ২৫
শতাংশ, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ডের ৪ দশমিক ১৬
শতাংশ, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের
৪ দশমিক ০৭ শতাংশ, মুন্নু
ফ্যাব্রিকস লিমিটেডের ৩ দশমিক ৯৫
শতাংশ ও এইচআর টেক্সটাইল
লিমিটেডের ৩ দশমিক ৭০
শতাংশ শেয়ারদর কমেছে।
অন্যদিকে
সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ৫ দশমিক ৭১
পয়েন্ট বা শূন্য দশমিক
০৬ শতাংশ কমে ৮ হাজার
৭৫০ দশমিক ৯৬ পয়েন্টে এবং
সার্বিক সূচক সিএএসপিআই ৪
দশমিক ৮৯ পয়েন্ট বা
শূন্য দশমিক ০৩ শতাংশ বেড়ে
১৪ হাজার ৩৮৯ দশমিক ৮২
পয়েন্টে অবস্থান করে। গতকাল সিএসইসিতে
মোট ১৯৩ কোম্পানির শেয়ার
লেনদেন হয়। এর মধ্যে
দর বেড়েছে ৮৫টির, কমেছে ৮১টির এবং অপরিবর্তিত ছিল
২৭টির। সিএসইতে গতকাল লেনদেন হয়েছে ৯ কোটি ৪০
লাখ টাকার। এর আগের কার্যদিবসে
লেনদেন হয়েছিল ১১ কোটি ৬৫
লাখ টাকার।








