এশিয়ার শীর্ষ গবেষণা প্রতিষ্ঠানের তালিকায় ড্যাফোডিল ইউনিভার্সিটি

বাংলাদেশের বেসরকারি
বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) একটি বড় সাফল্য
অর্জন করেছে। বিশ্বের স্বনামধন্য শিক্ষাগত মূল্যায়ন সংস্থা কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে
ডিআইইউ উচ্চমানের গবেষণা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই তালিকায় বিশ্বের
৯৮৪টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ডিআইইউ ২৮০তম স্থানে রয়েছে।
বুধবার (৬ নভেম্বর) কিউএস এশিয়া র্যাঙ্কিংয়ে তালিকাটি প্রকাশ করা
হয়। এ তালিকায় ডিআইইউ বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে তৃতীয় এবং সব
মিলিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে। দক্ষিণ এশিয়ায় এটির অবস্থান ৬৬তম।
ডিআইইউ কর্তৃপক্ষ জানায়, শিক্ষক, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী
এবং কর্মকর্তা-কর্মচারীদের একাগ্র প্রচেষ্টার কারণেই এই সম্মান অর্জিত হয়েছে।
ভবিষ্যতে আরো উন্নয়ন বজায় রাখার অঙ্গীকার করেছে বিশ্ববিদ্যালয়টি।
এর আগে, ডিআইইউ কিউএস ওয়ার্ল্ড সাসটেইনেবিলিটি র্যাঙ্কিংয়ে ৯০১-৯২০ ব্যান্ড এবং কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে ১২০১-১৪০০ ব্যান্ডে জায়গা করে নেয়। টাইমস হাইয়ার এডুকেশন ওয়ার্ল্ড র্যাঙ্কিং, স্কোপাস ইনডেক্সড রিসার্চ, স্কিমাগো এবং ইউআই গ্রিনম্যাট্রিকসহ বিভিন্ন আন্তর্জাতিক র্যাঙ্কিংয়েও ডিআইইউর উল্লেখযোগ্য অর্জন রয়েছে।








